দৈনিক সংবাদ দিগন্ত

‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে সুইস স্টেশনে ছুরিকাঘাত, আহত ৩

সুইজারল্যান্ডের উইন্টারথার শহরের একটি কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জুরিখের কাছাকাছি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় হামলাকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ।আরও পড়ুন, রোমানিয়ায় ভবনের ছাদে রুশ ড্রোন বিধ্বস্ত, রাশিয়ার রাষ্ট্রদূত তলবজুরিখ আঞ্চলিক পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার কিছু পর এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ২৮, ৪৩ ও ৫২ বছর বয়সী তিন সুইস নাগরিক। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও এখন পর্যন্ত শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হয়নি।প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী একজন দীর্ঘ চুল ও দাড়িওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি কয়েকবার ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে মানুষের দিকে তেড়ে যান। তার হাতে একটি বড় ধারালো ছুরি ছিল।আরও পড়ুন, নিজের নামে প্রতিষ্ঠান, শেষ পর্যন্ত আদালতেই আটকালেন ট্রাম্প!সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো টি-শার্ট ও শর্টস পরা ওই ব্যক্তি স্টেশনের সামনে চিৎকার করতে করতে দৌড়াচ্ছেন। এ সময় সেখানে শিক্ষার্থীদের একটি দল অবস্থান করছিল। স্থানীয় সূত্র বলছে, এক শিক্ষক দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া হামলাকারীর বয়স ৩১ বছর এবং তিনি সুইজারল্যান্ডের নাগরিক। তিনি উইন্টারথার শহরেরই বাসিন্দা। হামলার পেছনে কোনো উগ্রবাদী বা সংগঠিত উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথ তদন্ত শুরু করেছে।আরও পড়ুন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসি-ডিএসসিসির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত সুইজারল্যান্ডে সাধারণ পথচারীদের ওপর এমন আকস্মিক ছুরিকাঘাতের ঘটনা তুলনামূলক বিরল হওয়ায় বিষয়টি দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কিছু বলতে নারাজ কর্তৃপক্ষ।

‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে সুইস স্টেশনে ছুরিকাঘাত, আহত ৩