দৈনিক সংবাদ দিগন্ত

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তের নিক্ষেপ করা ককটেলে সিয়াম (১৯) নামে এক তরুণ নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, ‘নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।’ একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে অভিযোগ করে ডা. শফিকুর রহমান আরও লিখেন,‘শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টু চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।’আরও পড়ুন, ২৬টি লঞ্চ ও শতাধিক বাসে বরিশাল থেকে ঢাকার পথে নেতা-কর্মীরাপ্রশাসনকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণকেও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। এর আগে মগবাজারে মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সিয়াম (২০) নামে একজন নিহত হন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম