মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, জোরদার নিরাপত্তা
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক দিনের সফরে সিলেটে গিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সিলেট সার্কিট হাউসে যাবেন।দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের কথা রয়েছে।আরও পড়ুন, লঘুচাপের প্রভাব শেষ, বৃষ্টির মধ্যেও বাড়ছে ভ্যাপসা গরমবিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৮টায় ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলো পরিচ্ছন্ন করা হয়েছে। সফরের স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।রাষ্ট্রপতির নিরাপত্তায় এসএসএফ, পিজিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশও নিয়েছে ব্যাপক প্রস্তুতি।