দৈনিক সংবাদ দিগন্ত

২৪ ঘণ্টার বৃষ্টিতে রেকর্ড গড়ল সিলেট

টানা ভারী বর্ষণে এবারও রেকর্ড বৃষ্টি হলো সিলেটে। গত ২৪ ঘণ্টায় শনিবার (১৪ মার্চ ) সকাল ৬টা থেকে রবিবার (১৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৭১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  অপরদিকে রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার এসব তথ্য জানান। আরো পড়ুন , বিশ্বনাথে শিলাবৃষ্টি, ফসল ও সম্পদে বড় ক্ষতিএদিকে, দেশের চার জেলায় ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এ অবস্থায় এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

২৪ ঘণ্টার বৃষ্টিতে রেকর্ড গড়ল সিলেট