পুলিশের হেফাজতে থাকা নারীর অপ্রত্যাশিত মৃত্যু
কুমিল্লায় পুলিশ হেফাজতে থাকা নারীর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে হোমনা থানার ভেতরে এ ঘটনাটি ঘটে।নিহত হামিদা আক্তার ববিতা (৩২) হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের প্রবাসী খলিল মিয়ার স্ত্রী।হোমনা থানা ওসি মোহাম্মদ মোর্শেদ আলম চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন। আরো পড়ুন , খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী খলিল মিয়ার দুই স্ত্রী হামিদা আক্তার ও কোহিনূর আক্তার। তারা দুই সতীন বুধবার বিকালে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে হামিদা ছুরি নিয়ে বড় সতীন কোহিনূরের ওপর আক্রমণ করতে গেলে তার ছেলে সায়মন (১২) মাকে বাঁচাতে যায়। তখন হামিদা তাকেই ছুরি দিয়ে পেটে আঘাত করে নাড়ি-ভুঁড়ি বের করে ফেলেআরো পড়ুন , আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে নির্দিষ্ট এলাকায়এ সময় কোহিনূর আক্তারের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আহত সায়মনকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক শিক্ষা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। অপরদিকে স্থানীয়রা হামিদাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে হামিদাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে একটি রুমে রেখে দেয়। পরে রাতে সুযোগ বুঝে গ্রেফতারকৃত হামিদা গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।