দ্বিতীয়ার্ধে দাপট, নেপালকে উড়িয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের
দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে নেপালকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল।মঙ্গলবার রাজধানীর পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে নেপালকে ৩৪-২২ পয়েন্টে হারায় বাংলাদেশ।ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে ছিল সফরকারী নেপাল। একসময় তারা ৮-৪ পয়েন্টে লিড নেয়। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ১৩-১১ পয়েন্টের লিডে।আরও পড়ুন, ফাইনালের উত্তাপ থামেনি, পারেদেসদের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরুবিরতির পর পুরোপুরি ছন্দে ফিরে আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত খেলায় আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। শ্রাবণী, খাদিজা ও সতীর্থদের দাপুটে পারফরম্যান্সে নেপাল আর ম্যাচে ফিরতে পারেনি।শেষ পর্যন্ত ৩৪-২২ পয়েন্টে জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিশ্চিত করে বাংলাদেশ।ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস।সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। যদিও ফলাফলের আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।