নজরদারিতে সিন্ডিকেটের শীর্ষ ত্রয়ী: নিজাম, টুটুল ও জাকিরের মামলার ফিরিস্তি ও অপরাধের খতিয়ান
ফরিদপুরের মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড জালিয়াতি চক্রের মূল তিন গডফাদার—নিজাম, টুটুল এবং জাকির—বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে। মাঠ পর্যায়ের প্রতারকদের গ্রেপ্তারের পর প্রাপ্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সিআইডির সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তি নির্ভর অনুসন্ধানে এই তিন মাস্টার মাইন্ডের অপরাধের অকাট্য প্রমাণ মিলেছে।ইতিমধ্যেই ফরিদপুরের বিভিন্ন থানা, ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এবং দেশের অন্যান্য জেলায় এই তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন), প্রতারণা ও মানি লন্ডারিংয়ের একাধিক মামলা রুজু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের সুবিধার্থে এবং জনস্বার্থে তাদের মামলার সুনির্দিষ্ট ফিরিস্তি নিচে তুলে ধরা হলো:১. মাস্টারমাইন্ড নিজাম: অবৈধ সিম ও জালিয়াতির মামলার খতিয়ান- সিন্ডিকেটের লজিস্টিকস ও বেনামী সিমের মূল জোগানদাতা নিজামের বিরুদ্ধে প্রধানত জালিয়াতি ও অবৈধ ডিভাইস রাখার অভিযোগে মামলা রয়েছে।প্রধান মামলাসমূহ -- নিজাম শেখ, মামলার ফিরিস্তি (ফাইনাল)প্রতারক নিজাম শেখ (০১৭১৪-১৭২৭৫৯) এর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দায়েরকৃত মামলার বিবরনী-১. ভাঙ্গা থানার মামলা নাম্বার-৩, তারিখ- ০৪/০৪/২০২৫ ইং ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড-১৮৬০. (চলমান)এই মামলায় এজাহারভূক্ত ১ নং আসামী।(২) ভাঙ্গা থানার জিআর নাম্বার- ১৩/৪০০, তারিখ: ১১/১১/২০২৪ ইং, ধারা: ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/১১৪ পেনাল কোড, তৎসহ ৩/৪ বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮ এর এজাহার ভূক্ত ৩০ নাম্বার আসামী। (চলমান)বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর বোমা হামলায় সরাসরি জড়িত। এই মামলায় ২ মাস কারাভোগ করে।৩. (1HJB9) টাঙ্গাইল জেলার সখিপুর থানার এফআইআর নং ৬/৩৫ তারিখ- ০৯ মার্চ' ২০২১. ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড- ১৮৬০ এই মামলায় তদন্ত পরবর্তী চার্জশীট নং ৩৯ অনুযায়ী অভিযুক্ত।৪. (1AGSU) জিএমপি এর টঙ্গী পূর্ব থানার এফআইআর নং ৪৫/৩৭৪ তারিখ- ২৮ আগষ্ট'২০২০ ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড- ১৮৬০ এই মামলায় সে এজাহারে অভিযুক্ত। চার্জশীট নং ৫২০.৫. (US4G) ফরিদপুরের ভাঙ্গা থানার এফআইআর নং ২৭ তারিখ- ২৫ এপ্রিল'২০১৪, জিআর নং ১০২/২০১৪, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৫০৬ পেনাল কোড ১৮৬০. এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।৬. (96VMG) ফরিদপুরের ভাঙ্গা থানার এফআইআর নং ৬০, তারিখ- ৩১ মে'২০২৩ ইং, জিআর নং ২০৭, তারিখ- ৩১ মে'২০২৩ ইং ধারা- ৪০৬/৪১৯/৪২০/১১৪ পেনাল কোড- ১৮৬০. চার্জশীট নং ১৯৬. এই মামলায় গত ০৫ আগষ্ট'২০২৩ তারিখে গ্রেফতার হয়।৭. (1NU44) ফরিদপুরের ভাঙ্গা থানার এফআইআর নং ৩৩/৩৫০, তারিখ- ২৭ অক্টোবর'২০২১, জিআর নং ৩৫০/২১ তারিখ- ২৭ অক্টোবর'২০২১ ইং ধারা- ২৩/২৪/৩০/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮. এই মামলায় গত ২৭ অক্টোবর'২০২১ তারিখে দেওড়া বাজার থেকে গ্রেফতার হয়।০৮. (1KEJH) ফরিদপুরের ভাঙ্গা থানার জিডি নাম্বার- ৭৮১, তারিখ- ২২ ডিসেম্বর'২০২০. এতে নিজ বাড়ী থেকে গত ২২ ডিসেম্বর'২০২০ তারিখে গ্রেফতার হয়।০৯. (1849S) ফরিদপুরের ভাঙ্গা থানার এফআইআর নং ৩৩/৩৩, তারিখ- ৩০ জানুয়ারী'২০২০ ইং, জিআর নং ৩৩/২০, তারিখ- ৩০ জানুয়ারী'২০২০ ইং ধারা- ২৩/২৪/৩০/৩৫ ধারা ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮. চার্জশীট নং ১০৯.১০. (2RM1G) ফরিদপুরের ভাঙ্গা থানার এফআইআর নং ৫৮/৪৫২, তারিখ- ৩০ আগষ্ট'২০১৮ ইং, জিআর নং ৪৫২, তারিখ- ৩০ আগষ্ট- ২০১৮ ইং ধারা- ১৯(১) এর ৯(ক)/১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন।(১১) মাদারীপুর জেলার রাজৈর থানার সাধারণ ডায়েরী নাম্বার- ৯১৪, এফআইআর নাম্বার- ৩২, তারিখ- ২০/০১/২০২৫ ইং, জিআর নাম্বার- ৩২/২০২৫, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১), স্বারণী- ১০(ক)।(১২) (9QDEQ) ফরিদপুরের ভাঙ্গা থানার এফআইআর নাম্বার- ২৭ তারিখ ১৩ জুন'২০২৪, জিআর নং ২৩৫, তারিখ- ১৩ জুন'২০২৪ ধারা- ৪০৬/৪১৯/৪২০/১১৪ পেনাল কোড ১৮৬০এই মামলার এজাহারে অভিযুক্ত(১৩) ( 552HL) ফরিদপুরের ভাঙ্গা থানার এফআইআর নাম্বার- ১৫ তারিখ ১২ নভেম্বর'২০২৪, জিআর নং ৪০২, তারিখ- ১২ নভেম্বর'২০২৪ ধারা- ৪০৬/৪১৯/৪২০/১১৪ পেনাল কোড ১৮৬০. এই মামলার এজাহারে অভিযুক্ত।(১৪) (1UD3H) ফরিদপুরের ভাঙ্গা থানার এফআইআর নাম্বার- ১০/১০, তারিখ- ১০ জানুয়ারী'২০২২, জিআর নং ১০/২০২২, গ্রেফতার তারিখ- ১০ জানুয়ারী'২০২২, সময়: ০৩:০০ ঘটিকা।(১৫) ভাঙ্গা থানার মামলা নাম্বার-৭/২৩৫, তারিখ- ১৩/০৬/২০২৪ ইং, ধারা-৪০৬/৪১৯/৪২০/১১৪:পেনাল কোড।(এজাহার ভূক্ত ৪ নং আসামী, চলমান)সিআইডি সাইবার পুলিশ সেন্টার (CPC) ডায়েরি-- দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকের টাকা জালিয়াতি করে ফরিদপুরের নির্দিষ্ট বিটিএস (নম্বর টাওয়ার) এলাকায় ক্যাশ-আউটের ঘটনায় নিজামের অর্থায়নের যোগসূত্র পেয়ে সিআইডি তার বিরুদ্ধে একটি বিশেষ নন-এফআইআর তদন্ত চালাচ্ছে।বর্তমান স্ট্যাটাস-- জামিনে বের হয়ে ছদ্মনামে অবস্থান পরিবর্তন করছে। বর্তমানে তার ব্যবহৃত একাধিক হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) ট্র্যাক করছে জেলা ডিবি পুলিশ।২. মাস্টারমাইন্ড টুটুল: সাইবার হ্যাকিং ও স্পুফিং মামলার খতিয়ানসিন্ডিকেটের ‘আইটি ব্রেন’ টুটুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং ব্যাংকিং ডাটাবেজ হ্যাক করার সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে।প্রধান মামলাসমূহ: টুটুল আকন্দের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দায়েরকৃত মামলার বিবরণী নিম্নরুপ-(১) (1UD3H) ভাঙ্গা থানার এফআইআর নাম্বার-১০/১০, তারিখ-১৩/০১/২০২২, জিআর নাম্বার- ১০/২০২২, গ্রেফতার তারিখ- ১০/০১/২০২২, সময়- ০৩:০০ ঘটিকা, ধারা-৩৬/১, স্বারণীর- ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮, (এজাহারে অভিযুক্ত), চার্জশীট নাম্বার-৪১, (এজাহারে অভিযুক্ত)(২) (18K9C) ভাঙ্গা থানার এফআইআর নাম্বার-১৫/৪৮, তারিখ-১৩/০১/২০২২, জিআর নাম্বার- ১০/২০২২, তারিখ- ১৬/০২/২০২০, গ্রেফতার সময়: ১২:৪৫ ঘটিকা, ধারা- ২৩/২৪/৩০, ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮, চার্জশীট নাম্বার- ১৩৯/৯,(৩) (2PEJH) ডিএমপি'র রামপুরা থানার এফআইআর নাম্বার-১৭/৪৮৭, তারিখ- ১১/১২/২০১৭ ইং, জিআর নাম্বার- ৪৮৭, তারিখ- ১১/১২/২০১৭ ইং, গ্রেফতার সময়: ১৯:৫০ ঘটিকা, ধারা- ৪০৬/৪২০/৫০৬, পেনাল কোড- ১৮৬০, (মামলার তদন্তে অভিযুক্ত) (সিএস)(৪)(1D9AU) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার এফআইআর নাম্বার-১০/২০২০, তারিখ-০৯/০৬/২০২০, জিআর নাম্বার- ১৩৩/২০২০, গ্রেফতার সময়: ২০:৩৫ ঘটিকা, ধারা- ২৩/২৪, ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮, (এজাহারভূক্ত আসামী) মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অনুসন্ধান (সিআইডি): জালিয়াতির টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি (USDT) কিনে দেশের বাইরে পাচার করার অভিযোগে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তার বিরুদ্ধে একটি বিশেষ মানি লন্ডারিং মামলার প্রস্তুতি নিচ্ছে।বর্তমান স্ট্যাটাস-- সে সরাসরি কোনো মোবাইল সিম ব্যবহার না করে শুধু আইপি বা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছে। তার ছদ্মনাম ও ভার্চুয়াল আইডিসমূহ ডিবির সাইবার ইউনিটের কড়া নজরদারিতে রয়েছে।৩. মাস্টারমাইন্ড জাকির: ফিল্ড অপারেশন ও চাঁদাবাজির মামলার খতিয়ান--মাঠপর্যায়ের কলারদের নিয়ন্ত্রণকারী ও ক্যাশ-আউট সিন্ডিকেটের প্রধান জাকিরের বিরুদ্ধে প্রতারণা ছাড়াও এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির মামলা রয়েছে।প্রধান মামলাসমূহ: মোঃ জাকির মোল্যা (৩৮)পিতা: মৃত: আজিমুদ্দিন মোল্যাগ্রাম- দেওড়া,উপজেলা/থানা- ভাংগাজেলা-ফরিদপুর।এর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দায়েরকৃত মামলার বিবরণ-১। (96VMG) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-৬০, তারিখ- ৩১ মে, ২০২৩, জি আর নং ২০৭, তারিখ- ৩১ মে'২০২৩, সময়- ০০:১০ ঘটিকায়ধারা- ৪০৬/৪১৯/৪২০/১১৪পেনাল কোড- ১৮৬০। এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।২। (ZPLG6) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-১০/৫২৮, তারিখ- ০৯ ডিসেম্বর'২০১৭, জি আর নং-৫২৮, তারিখ-০৯ ডিসেম্বর' ২০১৭, সময়- ০৮.৩০ ঘটিকায়।ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।৩। (1LCAJ) ফরিদপুর এর ভাংগা থানার এফআইআর নং-২৭/২৭, তারিখ- ২৩ জানুয়ারি'২০২১, জি আর নং- ২৭/২১, তারিখ- ২৩ জানুয়ারি'২০২১, সময়- ০৬.৪০ ঘটিকায়, ধারা- ৩৬(১) সারণির ১০ (ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।৪। (1NNNI) মাদারীপুর এর মাদারীপুর সদর থানার এফআইআর নং-৩১, তারিখ- ২৫ অক্টোবর'২০২১, জি আর নং-৫৭১, তারিখ- ২৫ অক্টোবর'২০২১, সময় ২৩.৩৫ ঘটিকায়, ধারা- ২৩/২৪/২৬/৩০/৩৩/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত। (৫) সদরপুর থানা মামলা নং-০৫ (০২/২০২৩): দণ্ডবিধি ৩৮৫/৩৮৬/৪২০ ধারা (প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়)। সাধারণ গ্রাহকদের লটারির লোভ দেখিয়ে এবং পরে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগী পরিবার এই মামলা দায়ের করে।(৬) ভাঙ্গা থানা মামলা নং-২১ (০৭/২০২৫): অবৈধ অস্ত্র রাখা এবং জালিয়াতির টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয়দের ওপর হামলার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা।(৭) জিআর মামলা নং-১৮২/২০২৪ (ফরিদপুর): দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের এটিএম কার্ড ক্লোনিং চক্রের সাথে সম্পৃক্ততার প্রমাণ মেলায় জাকিরকে এই মামলায় অন্যতম হুকুমের আসামি (মাস্টারমাইন্ড) করা হয়।বর্তমান স্ট্যাটাস-- জাকির বর্তমানে এলাকা পরিবর্তন করে দুর্গম চরাঞ্চলে আত্মগোপনে থেকে দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে (Remote Control) তার ক্যাশ-আউট সিন্ডিকেট চালাচ্ছে। স্থানীয় থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা তার আশ্রয়দাতাদের তালিকা তৈরি করছে।৪. মামলার সাধারণ প্যাটার্ন ও আইনি জটিলতা----গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই তিন মাস্টারমাইন্ডের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় (যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট) ডজনখানেক ভুক্তভোগী পৃথক পৃথক সাধারণ ডায়েরি (GD) ও মামলা করেছেন। তবে এরা অত্যন্ত চতুর হওয়ায় মাঠপর্যায়ের কলাররা ধরা পড়লে তাদের জামিন করানো এবং মামলার ডকেট (Docquet) দুর্বল করার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করে।