বিরক্ত রাধিকা
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে বরাবরই সোজাসাপ্টা কথা বলা মানুষ। এবার তিনি কথা বললেন বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে। ভারতীয় সিনেমায় হিংসা এবং রক্তপাতের দৃশ্য দেখে রাধিকা আপ্তে ভীষণভাবে বিরক্ত। তার কথায়, ‘আমি বেশ বিরক্ত হই এসব দেখে। আমাকে এটা রাখঢাক না রেখেই বলতে হচ্ছে। এই মুহূর্তে বিনোদন হিসেবে বিক্রি হচ্ছে হিংসা, যা আমি সহ্য করতে পারছি না। আমি এমন একটি পৃথিবীতে একটি শিশুকে বড় করতে চাই না, যেখানে এটি শুধুই বিনোদন।’আরো পড়ুন , দীপিকা পাড়ুকোন আবার রোমান্টিক কমেডিতে ফিরতে চানঅভিনেত্রীর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিনেমায় বেশকিছু আবেগঘন প্রেমের মুহূর্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চরিত্রের মানসিক ভাঙন দীর্ঘদিনের অবিচারের ফল। মানুষ বিষয়টিকে হয়তো ভালোবাসা ভেবে ভুল করে। এটাই হলো সমস্যা। আমার মনে হয় না ছবিতে যা ঘটেছে তা প্রেম। ক্রমাগত অবিচার এবং দুর্ব্যবহারের ফলে অনেক কিছু ফুটে ওঠে। আমি এই বিষয়টিকে বিশ্বের অন্য কারও প্রতি প্রেম হিসেবে চিহ্নিত করতে চাই না। দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।’