আজকের নামাজের সময়সূচি: ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার
প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজ (সালাত) ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘নামাজ’। (বুখারি ও মুসলিম)রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’ (বুখারি, ৬৩১) সঠিকভাবে নামাজ আদায় করতে হলে, নামাজের সময় জানতে হবে।আজ ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার।ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— জোহর: ১২.০২ মিনিটআসর: ৩.৪২ মিনিটমাগরিব: ৫.২১ মিনিটএশা: ৬.৪০ মিনিটফজর (২৬ ডিসেম্বর): ৫.১৯ মিনিটবিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে।বিয়োগ—চট্টগ্রাম: ৫ মিনিটসিলেট: ৬ মিনিটযোগ—খুলনা: ৩ মিনিটরাজশাহী: ৭ মিনিটরংপুর: ৮ মিনিটবরিশাল: ১ মিনিট