দৈনিক সংবাদ দিগন্ত

কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি সার-বীজ প্রদান : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হবে। প্রতি কৃষক জনপ্রতি ২,৫০০ টাকা মূল্যের সহায়তা পাবেন।মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন। সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।আরো পড়ুন , দেশের সব বিভাগে ২৪ ঘণ্টায় বজ্রসহ শিলাবৃষ্টিমন্ত্রী আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ খাতে ৭০০ কোটি টাকা বরাদ্দের মধ্যে ৪০১ কোটি ৬০ লাখ টাকা ছাড় করা হয়েছে। এ কার্যক্রমে ২৫ লাখ ২২ হাজার কৃষক উপকৃত হয়েছেন। এছাড়া কৃষিঋণ মওকুফ ও অন্যান্য প্রণোদনার মাধ্যমে আরও প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হচ্ছেন।২০২৫-২৬ অর্থবছরে সার, সেচকাজে বিদ্যুৎ ও কৃষি উপকরণ খাতে ১৬,২৪০ কোটি টাকা বরাদ্দ ও ভর্তুকি দেওয়া হয়েছে। ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সার সহায়তা কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি সার-বীজ প্রদান : কৃষিমন্ত্রী