পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ
গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান, পাট, তিল, গ্রীষ্মকালীন মুগ ও হলুদসহ বিভিন্ন ফসলের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। এসময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন, একমাত্র উপার্জনকারীকে হারিয়ে পথে পরিবার, চন্দনাইশে খুনউপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট চাষের জন্য ১শ’ জন কৃষককে ১ কেজি বীজ, ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি সার এবং হলুদ চাষের জন্য ১০ জন কৃষককে ১ কেজি বীজ, ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি সার ছাড়াও আউশ ধান চাষে ১ হাজার কৃষককে ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি সার এবং তিল চাষের জন্য ১০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারসহ গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য ৩০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।আরও পড়ুন, আন্ত: নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে হবে - ড. মঈন খানকৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে দু’টি এয়ারফ্লো মেশিনও সরবরাহ করা হয়। অনুষ্ঠানে কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহার, আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ এবং সঠিক পদ্ধতিতে সার প্রয়োগের বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।