নিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া ফটোকার্ডকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদলের সভাপতি হিসেবে তার সব বক্তব্যই রেকর্ড থাকে এবং গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়াগুলো ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই প্রকাশ করা হয়।তিনি আরো পড়ুন , স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাতে মাঠে বিএনপিঅভিযোগ করেন, সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তার নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর আগেও একাধিকবার একই ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।রাকিব বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনো সাধারণ শিক্ষার্থীর পক্ষে দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া সম্ভব নয়। তার ভাষায়, একটি নির্দিষ্ট গোষ্ঠী ইসলামের লেবাসে রাজনীতির নামে অসুস্থ রাজনৈতিক চর্চা করছে।ছাত্রদল সভাপতি আরও বলেন, অতীতেও এ ধরনের ঘটনার বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তবে এসব অপপ্রচার বন্ধ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।সবশেষে তিনি বলেন, 'কথায় আছে, শয়তান কখনো ক্লান্ত হয় না। তাই সর্বক্ষেত্রে এ ধরনের শয়তানদের ধ্বংস কামনা করি।'
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।