দৈনিক সংবাদ দিগন্ত

কলাবাগানে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, পরিবারের সদস্যদের বরাতে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।সোমবার সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।কলাবাগান থানার উপপরিদর্শক আতিকুর রহমান জানান, বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ধীরেন্দ্র কুমারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মেয়ে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন, ঢাকার আরও ৫০ সড়কে বসছে এআই ট্রাফিক সিগন্যালখবর পেয়ে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, ধীরেন্দ্র কুমারের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সোমবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় তাদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।পরিবারের সদস্যদের বরাতে পুলিশ আরও জানিয়েছে, ২০২৫ সাল থেকে ধীরেন্দ্র কুমার শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি আগে নটর ডেম কলেজে শিক্ষকতা করেছেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।ঘটনাটি নিয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে।

কলাবাগানে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার