দৈনিক সংবাদ দিগন্ত

সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর, ওরফে এসকে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর এস. এম. আবুল কালাম (আজাদ)।দুদকের মামলায় অভিযোগ ছিল, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে সম্পদের হিসাব দাখিলের নোটিশ পাওয়ার পরও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।আরও  পড়ুন, মাদক-অস্ত্রের বিরুদ্ধে দেশজুড়ে জোরালো অভিযানমামলার তথ্যমতে, ২০২৪ সালের ২৭ অক্টোবর এসকে সুর নিজে সম্পদ বিবরণীর ফরম গ্রহণ করলেও সময়মতো তা জমা দেননি। পরে ২৩ ডিসেম্বর তার, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।গত ১৫ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য ২৮ জুলাই দিন নির্ধারণ করেন। বিচার শেষে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন।মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয় এবং বিচার চলাকালে আদালতে সাতজন সাক্ষী সাক্ষ্য দেন।এর আগে, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক তাকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড