এক সপ্তাহেই সবজির দাম বেড়ে চাপে সাধারণ মানুষ
রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা গেছে। গত এক সপ্তাহে কেজি প্রতি সবজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।কুড়াতলী ও ঢালী এলাকার বাজার ঘুরে দেখা গেছে, বেগুন, ঢেঁড়স, করলা, বরবটি ও কাঁচা মরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা কেজি, ঢেঁড়স ৮০ টাকা এবং কাঁচা মরিচ ১৪০ টাকা কেজিতে।আরো পড়ুন , জ্বালানি সংকটে বিশ্ববাজার বাড়ছে খাদ্যমূল্যব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি, পরিবহন খরচ বৃদ্ধি, সরবরাহ সংকট এবং মৌসুমের শেষ পর্যায়—এই চার কারণে দাম বেড়েছে।শুধু সবজি নয়, মাছ ও মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালী মুরগি ৩৪০ টাকা এবং মাছের দাম গড়ে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।এদিকে দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। অনেকেই বলছেন, সীমিত আয়ের মানুষের জন্য বাজার করা এখন কষ্টকর হয়ে উঠেছে।