দৈনিক সংবাদ দিগন্ত

মহাখালীর সাততলা বস্তিতে আগুন ঘিরে উদ্বেগ

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর তা নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিমা খানম আরও জানান, ইউনিটগুলো ঘটনাস্থলে না পৌঁছানো পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মহাখালীর সাততলা বস্তিতে আগুন ঘিরে উদ্বেগ