সাতকানিয়াতে ইটভাটায় ৩ লাখ টাকার জরিমানাসহ ১ মেশিন জব্দ
চট্রগ্রামের সাতকানিয়াতে ২ টি ইটভাটায় ৩ লাখ টাকার জরিমানাসহ ১ মেশিন জব্দ করা হয়েছে। ২৬ এপ্রিল, রবিবার সাতকানিয়া উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে সাতকানিয়া উপজেলার ছনখোলা, এওচিয়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালায় এসময় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক নীতিমালানুসারে মেসার্স মা ব্রিকস (মার্কা-গ.ই.ঋ), ছনখোলা, এওচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। মালিক- নিবারণ দেবনাথ দণ্ড: ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। আরও পড়ুন, ঝিনাইদহে ওসির সাথে বাকবিতন্ডায়র জের ধরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগআর মেসার্স খাজা থ্রী (মার্কা-ক.ই-৩), ছনখোলা, এওচিয়া, সাতকানিয়া, চট্টগ্রামের মালিক- মো: শাহ আলম দণ্ড: ০১ (এক) টি বয়লার মেশিন জব্দ করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দ্বারা ইটভাটার আগুন নিভিয়ে চুল্লী অকার্যকর করে দেয়া হয়েছে। আরও পড়ুন, নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী খবিরুলের কোমল পানি বিতরণউক্ত অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান । এ সময়ে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলার পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল, সাতকানিয়া ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যগণ, সহকারী কমিশনার (ভূমি), সাতকানিয়ার কর্মকর্তা, কর্মচারীবৃন্ধ ও আনসার সদস্যরা। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতকানিয়া স্টেশনের সদস্যগণ।