দৈনিক সংবাদ দিগন্ত

র‍্যাবের অভিযানে টেকনাফে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত ডাকাত সর্দার আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড রাইফেলের গুলি ও একটি কিরিচ উদ্ধার করা হয়।গ্রেপ্তার আব্দুল গফুর টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার বাসিন্দা।র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করে।আরও  পড়ুন , দিনাজপুরে ঝড়ের তাণ্ডবে প্রাণ গেল এক গৃহবধূর তিনি আরও জানান, অভিযানের সময় আসামি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আব্দুল গফুর এলাকায় সক্রিয় ‘গফুর ডাকাত দল’-এর প্রধান এবং দীর্ঘদিন ধরে ডাকাতি, অস্ত্রবাজি ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।তার বিরুদ্ধে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং হত্যাচেষ্টা ও গুরুতর আঘাতের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের অভিযানে টেকনাফে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আটক