দৈনিক সংবাদ দিগন্ত

রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু, আদালতে হাজির প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা বহুল আলোচিত মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ কার্যক্রম শুরু হয়।সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা যায়, সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাদের মহানগর হাজতখানা থেকে আদালতে আনা হয়। এর আগে সকালে কারাগার থেকে তাদের হাজতখানায় নেওয়া হয়েছিল।মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১৭ জন সাক্ষীকে উপস্থাপন করছে। সাক্ষীদের মধ্যে রয়েছেন মামলার বাদী ও নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা, প্রত্যক্ষদর্শী সাক্ষীরা, সুরতহাল ও জব্দ তালিকার সাক্ষী, চিকিৎসক, ফরেনসিক ডিএনএ বিশেষজ্ঞ, তদন্ত কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আরও  পড়ুন, নতুন পে-স্কেলে বেতনে বড় উল্লম্ফনের প্রস্তাব, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষাএর আগে সোমবার আদালত দুই আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গোপনের অভিযোগে চার্জ গঠন করেন এবং আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন। একই দিনে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে অভিযোগ ওঠে, একই ভবনের বাসিন্দা সোহেল রানা শিশুটিকে হত্যার পর মরদেহ বিকৃত করে পালানোর চেষ্টা করেন। পরে তিনি ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।ঘটনার দিনই নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও তার স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।মামলাটি নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা।আরও পড়ুন , ‘মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশেই যথেষ্ট’ : প্রধানমন্ত্রীর মন্তব্যে

রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু, আদালতে হাজির প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী