দৈনিক সংবাদ দিগন্ত

তথ্য ফাঁস করেছেন দীপিকা

প্রভাস অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘স্পিরিট’ থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়া নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই ও প্রযোজনা-সংশ্লিষ্ট প্রণয় রেড্ডি ভাঙ্গার দাবি, শুধু পারিশ্রমিক নয়—সিনেমার লাভের ১০ শতাংশও চেয়েছিলেন দীপিকা।সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘স্পিরিট’ নিয়ে কথা বলতে গিয়ে প্রণয় জানান, দীপিকার পারিশ্রমিক, কাজের সময় এবং লাভের অংশ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে নিয়ে আর এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয় নির্মাতা পক্ষ।প্রণয়ের দাবি, দীপিকার চাওয়া লাভের ১০ শতাংশ দেওয়া সম্ভব ছিল না। কারণ সিনেমার বাজেট ও আর্থিক হিসাবের সঙ্গে সেটি সামঞ্জস্যপূর্ণ হচ্ছিল না।আরও  পড়ুন, চেনা রূপে এনা সাহাতবে মতবিরোধ শুধু পারিশ্রমিক বা লাভের অংশেই সীমাবদ্ধ ছিল না বলে দাবি করেন তিনি। কাজের সময় নিয়েও ছিল আলোচনা। পাশাপাশি সিনেমার গল্প ও চরিত্র নিয়ে দীর্ঘদিনের আলোচনার কিছু তথ্য পরে প্রকাশ্যে আসায় অসন্তুষ্ট হয় নির্মাতা পক্ষ।প্রণয়ের অভিযোগ, টিমের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনার কিছু বিষয় দীপিকা প্রকাশ করে দিয়েছিলেন। যদিও দীপিকার পক্ষ থেকে এসব অভিযোগের কোনো নতুন প্রতিক্রিয়া এখানে উল্লেখ করা হয়নি।এর আগে ‘স্পিরিট’-এ আট ঘণ্টার শিফট চাওয়াকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। দীপিকা বলেছিলেন, আট ঘণ্টার কাজের সময় চাওয়া অযৌক্তিক নয়।দীপিকা সিনেমাটি থেকে সরে যাওয়ার পর তার জায়গায় নেওয়া হয় তৃপ্তি দিমরিকে। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন তিনি।সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমাটি ২০২৭ সালের মার্চে মুক্তির কথা রয়েছে।

 তথ্য ফাঁস করেছেন দীপিকা