দৈনিক সংবাদ দিগন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গঠিত হলো সাইবার সিকিউরিটি ক্লাব

সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আধুনিক সাইবার হুমকি মোকাবেলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়-এ গঠিত হলো সাইবার সিকিউরিটি ক্লাব। পিজিডি ইন সাইবার সিকিউরিটি কোর্সের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় ভাইস-চ্যান্সেলরের অনুমোদনে এই ক্লাব গঠন করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ক্লাবের সভাপতি হিসেবে মো. মহিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. দেলোয়ার হোসেনকে অনুমোদন দেওয়া হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ক্লাবের অন্যান্য সদস্যদের নিয়ে নির্ধারিত কার্যক্রম পরিচালনা করবেন।সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং অধিভুক্ত কলেজসমূহে নিয়মিত সাইবার থ্রেটস বিষয়ে সচেতনতামূলক কর্মশালা ও সেমিনার আয়োজন করা হবে। পাশাপাশি হাতে-কলমে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ সেশন পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF) চ্যালেঞ্জ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে তারা সাইবার সিকিউরিটি বিষয়ে নিজেদের দক্ষতা যাচাই ও উন্নয়ন করতে পারে। সাইবার নিরাপত্তার সর্বশেষ প্রবণতা, টুলস ও সংশ্লিষ্ট সংবাদ বিষয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অধিভুক্ত কলেজের শিক্ষকদের সচেতন করতে ফেসবুক পেজ বা গ্রুপের মাধ্যমে নিয়মিত প্রচারমূলক কার্যক্রম চালানো হবে।আরও পড়ুন, পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতিক্লাবটি সাইবার সিকিউরিটি সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি গবেষণা কার্যক্রম ও প্রকল্পে অংশগ্রহণ করবে। একই সঙ্গে বাংলাদেশের সব নাগরিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সরাসরি ও ভার্চুয়াল উভয় মাধ্যমে সাইবার নিরাপত্তা সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।এছাড়া দেশি ও বিদেশি সাইবার ও ফরেনসিক বিশেষজ্ঞ, ফরেনসিক সায়েন্স ও সাইবার সিকিউরিটি শিক্ষা প্রতিষ্ঠান/ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট সাইবার সিকিউরিটি ক্লাবগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।এই আদেশ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে। আদেশে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষর করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গঠিত হলো সাইবার সিকিউরিটি ক্লাব