অবৈধ অস্ত্রসহ গ্রেফতার আজমেরী ওসমানের সহযোগী
বিদেশে পলাতক সাবেক সাংসদ শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী মাইনুল ইসলাম পাভেলকে (৩৪) একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রাত আড়াইটায় ফতুল্লার শাসনগাঁও এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাইনুল ইসলাম পাভেল ওই এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে।আরো পড়ুন , মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি ও মহিলা দলের ৮ নেতা বহিষ্কার ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) হাসিনুজ্জামানের নির্দেশনায় পাভেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পিস্তল ও গুলি বের করে দেন।পাভেল শাসনগাঁও এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। আজমেরী ওসমানের শেল্টারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। নির্বাচনের আগে সব সন্ত্রাসী অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। থানা পুলিশের সঙ্গে যৌথবাহিনীও অভিযানে সক্রিয় রয়েছে।