দৈনিক সংবাদ দিগন্ত

শৈত্যপ্রবাহে তের দাপট পাহাড়ে, আগুন জ্বালিয়ে ঠান্ডা কমানোর চেষ্টা

খাগড়াছড়ির পাহাড়ে শীতের তীব্রতা বেড়েছে। সর্বত্র ঠাণ্ডা হওয়া বইছে। সূর্যের দেখা যেন মিলছেই না। খেটে খাওয়া মানুষের কষ্টও বেড়েছে। ঠাণ্ডার কারণে হাটবাজারে গরম কাপড়ের বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। ঠাণ্ডায় আক্রান্ত লোকজন খাগড়াছড়ি বাজারসহ বিভিন্ন পাহাড়ি হাটবাজার থেকে গরম কাপড়চোপড় কিনতে দেখা গেছে। আরো পড়ুন , খোকন দাস হত্যাকাণ্ডে থমকে গেল ২০ বছরের ব্যবসা পরিবারে নেমেছে অন্ধকারশীতের প্রকোপ বাড়ায় ঠাণ্ডাজনিত নানা রোগ দেখা দিয়েছে। শীতে গরু-ছাগলও কষ্টে রয়েছে। খামারিরা কম্বল গায়ে মুড়িয়ে আগুন জ্বালিয়ে অবলা প্রাণীদের শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে। লোকজন দিনের বেলায়ও আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছে। জেলায় আজকের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শৈত্যপ্রবাহে তের দাপট পাহাড়ে, আগুন জ্বালিয়ে ঠান্ডা কমানোর চেষ্টা