বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা সিরাজগঞ্জ এখন সরিষা উৎপাদনে দেশের শীর্ষ স্থানে রয়েছে। বিশেষ করে চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া ও তাড়াশ উপজেলায় সবচেয়ে বেশি সরিষার আবাদ হওয়ায় জেলার কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় সরিষার আবাদ হয়েছে ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে ১ দশমিক ৬২ মেট্রিকটন সরিষা উৎপাদন হচ্ছে। চলতি অর্থবছরে ১ লাখ ৪৬ হাজার মেট্রিকটন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আরো পড়ুন , দুমকিতে হামলায় নারীসহ পাঁচজন আহত গ্রেফতার ২ জনউল্লাপাড়া উপজেলার নাগরৌহা কৃষক আব্দুল হামিদ সোবাহান বলেন, বিঘা প্রতি পাঁচ থেকে সাড়ে পাঁচ মণ হারে তারা সরিষার ফলন পাচ্ছে।সরিষার ব্যপারী আজিজল বলেন, হাটগুলোয় নতুন সরিষা আসতে শুরু হয়েছে। নতুন সরিষা মান ভেদে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা মন বিক্রি হচ্ছে।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমি বলেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে, যা সিরাজগঞ্জকে সরিষা উৎপাদনের দিক থেকে দেশের শীর্ষ স্থানে নিয়ে এসেছে। উল্লাপাড়ায় চলতি মৌসুমে ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এপর্যন্ত উত্তোলন হয়েছে ২১ হাজার ১৩০ হেক্টর। প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে ১ দশমিক ৮৫ মেট্রিকটন। সরিষা আবাদে কৃষকেরা অন্যান্য বছরের তুলনায় এবার বেশি লাভবান হচ্ছে।