দৈনিক সংবাদ দিগন্ত

মাদারীপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মাদারীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।আরও পড়ুন, ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বান্দরবানের ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে গার্লস কর্নার উদ্বোধনআমি বিশ্বাস করি, প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধেও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি চাই, আপনারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন।আরও পড়ুন, মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে জ্বালানি তেল বিক্রি, ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী,এবং পাচ উপজেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মাদারীপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা