দৈনিক সংবাদ দিগন্ত

কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন

কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি এর কার্যনির্বাহী পরিষদ দ্বি-বার্ষিক  নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে  মোস্তফা - শামছুন নাহার- লাক মিয়া পরিষদ ও নজরুল ইসলাম - শফিকুল ইসলাম পরিষদ এই দুই প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত  উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ডায়াবেটিক সমিতি কার্যালয় এলাকায়।শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯ টা থেকে কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি কার্যালয়ে  ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪ টায়। পরে শুরু হয় গননা, ভোট  গননা শেষে  সন্ধ্যার পর ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফলে জানা যায়, মোস্তফা - শামছুন নাহার- লাক মিয়া পরিষদের  প্রায় পুরো প্যানেল বিজয়ী হয়েছে।  উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিস কিশোরগঞ্জ সদর ওকিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি নির্বাচনের প্রিজাইডিং অফিসার এন এম বদরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত ফলাফলে জানা যায়, সহ-সভাপতি পদে মিসেস শামছুন নাহার  হাবিব (জাহাজ প্রতীকে) ৪২৬ ভোট, আরও  পড়ুন, গঙ্গাচড়ায় তিস্তার তীর রক্ষা বাঁধে ভয়াবহ ধস, ঝুঁকিতে ইউপি ভবন ও মসজিদএ.টি.এম.  মোস্তফা (বাস প্রতীকে) ৩৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং  কোষাধ্যক্ষ পদে হাফেজ মাওঃ রাশিদ আহমাদ (টেবিল ফ্যান প্রতীকে) ২৬৩ ভোট,সাংগঠনিক সম্পাদক পদে মিসেস ইসরাত জাহান (টেবিল ল্যাম্প প্রতীকে) ৩৩৪ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক  পদে এ. কে. এম. ইতিমুদ্দৌলা সেলিম  (বাল্ব প্রতীকে) ৩২৭ ভোট,দপ্তর সম্পাদক পদে অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি (কলস প্রতীকে) ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য পদে  ওয়াছিল আহম্মদ সাদেক (টিটু)  ( উড়োজাহাজ প্রতিকে) ৪২৬ ভোট,  অধ্যাপক মো. আজিজুল হক (সূর্যমুখী ফুল প্রতীকে) ৩৮৩ ভোট, অধ্যাপক মো. জৈন উদ্দিন (নলকূপ প্রতীকে) ৩৭৬ ভোট, মো. তাজুল ইসলাম (গোলাপফুল প্রতীকে) ৩৬৫ ভোট,  এড. মাসুদ আহম্মদ  (লিচু প্রতীকে)   ৩৫৭ ভোট ও হাজী মো. কামরুজ্জামান জাহাঙ্গীর (বেবি ট্যাক্সি প্রতীকে) ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উক্ত নির্বাচনে  সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম - শফিকুল ইসলাম পরিষদের মো. শফিকুল  ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তফা - শামছুন নাহার- লাক মিয়া পরিষদের মো. আব্দুল্লাহ আল মোহাইমিন লাক মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন