২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল
দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী ২০ জুলাই। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ওই দিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০ জুলাই ফল প্রকাশ করা হবে।সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন।আরও পড়ুন, অনলাইন বেটিংয়ের কোটি টাকার লেনদেন, সিআইডির অভিযানে ৩ জন গ্রেপ্তার তিনি জানান, শিক্ষাক্রম বা কারিকুলাম পরিমার্জনের কাজ জোরেশোরে চলছে। আগামী বছর শিক্ষাব্যবস্থায় চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।মন্ত্রী আরও বলেন, ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় পর্যালোচনা করে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনাও রয়েছে।এদিকে, ফল প্রকাশের ঘোষণায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হবে।আরও পড়ুন, জাতীয় সংসদে বাজেটের অপেক্ষা, শুরু হলো গুরুত্বপূর্ণ অধিবেশন