প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে
চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনে) সভা অনুষ্ঠিত হচ্ছে।আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়।সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ জানিয়েছেন, চলমান এই সভায় উন্নয়ন প্রকল্প অনুমোদন নিয়ে আলোচনা চলছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ১০৬ কোটি টাকা।আরও পড়ুন, রামিসা ধর্ষণ-হত্যা মামলা: বিচারকের সই শেষে আজ হাইকোর্টে যাচ্ছে ডেথ রেফারেন্সপ্রকল্পগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে অবকাঠামো, পানিসম্পদ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ-জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতে।সভায় প্রায় ৪ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প অনুমোদনের সম্ভাবনা রয়েছে।এছাড়া শিশু স্বাস্থ্য সুরক্ষা জোরদারে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২ নামে ৩৪৪ কোটি টাকার নতুন প্রকল্পও তালিকায় রয়েছে।সভায় আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণসহ আরও একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প উপস্থাপন করা হয়েছে।