মণিরামপুরে সবুজ পাতায় আটকে গেল শেখ সাহেবের গতি
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের প্রশাসন যেন এক আতংকের নাম, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে এভাবেই গতি থেমে যাচ্ছে মাদককারবারীদের দৌরাত্ম্য। বৃহস্পতিবার রাতে এক নারী গাঁজা চাষীকে আটকের পর আজ এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এস আই এনামুল হক ও সঙ্গীয় ফোর্স। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্ততে এস আই এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাত ৮ টার দিকে চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের মৃ*ত্যু রেজাউল শেখের ছেলে এনামুল শেখ (৩০)কে গাঁজা সহ আটক করে।রেজাউল শেখ গাজা সহ চালুয়াহাটি রসুলপুর সংলগ্ন এলাকায় অবস্থান করলে সেখান থেকে তাকে আটক করেন এস আই এনামুল হক সঙ্গী ফোর্স নিয়ে।আড়ও পড়ুন,পাবনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু এবিষয়ে অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন সাথে কথা হলে তিনি জানান,আমরা মাদক নির্মুলে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করেছি।তবে সমাজের সচেতন মহল যদি আমাদের সহযোগিতা করেন তাহলে মাদক নির্মূল করা সম্ভব। এলাকার সচেতন মহল রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একের পর এক মাদক কারবারীদের আটকে প্রশংসা করে বলেন,প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলেও আইনের চোখ ফাকি দিয়ে দ্রুত সময়ে তারা জামিন নিয়ে বের হয়ে এসে আবারও এই ব্যাবসায় নিয়োজিত হয়। সচেতন মহল আদালত ও আইনজীবীদের নিকট অনুরোধ করে বলেন, আপনারা মাদক সংশ্লিষ্টদের আইনি সহোযোগিতা প্রদান না করার জন্য। একজন মাদককারবারীকে ধরতে পুলিশ প্রশাসনের অনেক পরিশ্রম করতে হলেও তারা সল্প সময়ে জামিন হয়। যা সমাজের জন্য তথ্যা রাস্ট্রের জনগণের জন্য অত্যান্ত দুঃখজনক ঘটনা।