রংপুর নগরীর কাঁচাবাজারে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা-রসুন ও বিভিন্ন শাক-সবজির দামে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।বুধবার নগরীর ধাপ বাজার, সিটি বাজার, কামাল কাছনা বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ১০০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ৫০ থেকে ৬০ টাকা।একইভাবে পেঁয়াজের দাম ৩০ থেকে ৩৫ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে। দেশি আদা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি রসুন ১০০ থেকে ১২০ টাকায়।আরও পড়ুন , গভীর রাতে রাউজানে আগুন, মুহূর্তেই পুড়ে গেল বসতঘর ও গবাদিপশুসবজির বাজারেও ঊর্ধ্বমুখী দাম। টমেটো, গাজর, করলা, বরবটি ও ঝিংগাসহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে। বাজারে বিভিন্ন শাকের আঁটিও এখন ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের বৃষ্টি ও মৌসুমি সবজির সরবরাহ কমে যাওয়ায় বাজারে এই প্রভাব পড়েছে।তবে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি ও ডিমের বাজারে। পাকিস্তানি সোনালি মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। ডিমের দামও সামান্য কমেছে।এদিকে জেলা প্রশাসন বলছে, বাজারে কৃত্রিম সংকট বা অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন , রূপপুরে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে বাংলাদেশ