দৈনিক সংবাদ দিগন্ত

যশোর পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু সফরসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো যশোর সফরে গেছেন তারেক রহমান।সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন।বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির শীর্ষ নেতারা।এরপর সকাল সাড়ে ১০টায় তিনি সড়কপথে শার্শা উপজেলার উলাশীর উদ্দেশে রওনা হন।সেখানে বেলা সাড়ে ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।আরো পড়ুন , হকারদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরএকই স্থানে একটি সুধী সমাবেশেও অংশ নেন প্রধানমন্ত্রী।পরে দুপুরের দিকে তিনি যশোর শহরে ফিরে আসেন এবং ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এরপর যশোর পৌনে দুইশ’ বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন তিনি।দুপুরে সার্কিট হাউজে বিরতি শেষে বিকেল সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।দিনভর কর্মসূচি শেষে রাত ৮টায় তিনি ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করার কথা রয়েছে।এর আগে গত ফেব্রুয়ারিতে নির্বাচনী প্রচারণার সময়ও যশোর সফর করেছিলেন তিনি।

যশোর পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু সফরসূচি