দৈনিক সংবাদ দিগন্ত

জঙ্গল সলিমপুরে সন্ত্রাস দমনে সেনাবাহিনীর সড়ক নির্মাণ, শুরু উন্নয়ন অভিযাত্রা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকাকে স্থায়ীভাবে প্রশাসনিক নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী এলাকায় চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ শুরু করেছে।সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড এবং ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার থেকে এই কাজ শুরু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রকল্প অনুযায়ী, আলীনগর উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, এবং আলীনগর থেকে বিএমএ সংলগ্ন ভাটিয়ারী–বালুচড়া লিংক রোড হয়ে চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে। এর পাশাপাশি জঙ্গল সলিমপুরের অভ্যন্তরেও একটি নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।সেনা প্রকৌশল কর্মকর্তারা জানান, পাহাড়ি ভূপ্রকৃতির কারণে প্রকল্পে অন্তত তিনটি সেতু, আরও  পড়ুন, সামরিক সহযোগিতা সম্প্রসারণে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বৈঠককালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা এবং পাহাড়ধস প্রতিরোধে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে।প্রাথমিকভাবে ১৮ ফুট প্রস্থের এসব সড়কের কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে পুরো এলাকায় প্রায় ১০ কিলোমিটার সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, প্রায় ৩ হাজার একরের বেশি বিস্তৃত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীর দখলে ছিল। একাধিক অভিযানে বাধা এবং সহিংস ঘটনার ইতিহাস রয়েছে এই এলাকায়।প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিশেষ প্রযুক্তি ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করছে।বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু সড়ক নির্মাণ নয়, বরং দীর্ঘদিন অবহেলিত জঙ্গল সলিমপুরকে রাষ্ট্রীয় উন্নয়ন কাঠামোর মূলধারায় ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাস দমনে সেনাবাহিনীর সড়ক নির্মাণ, শুরু উন্নয়ন অভিযাত্রা