সাংবাদিক আনিস আলমগীরের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন বহাল রেখেছেন আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিন কার্যকর থাকছে।আরও পড়ুন, বেইলি রোড অগ্নিকাণ্ড: ৪৬ জন নিহতের ঘটনায় ২২ রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে অভিযোগপত্রগত ৫ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান আনিস আলমগীর। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে বিষয়টি চেম্বার আদালতে ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। অন্যদিকে আনিস আলমগীরের পক্ষে ছিলেন আইনজীবী তামান্না ফেরদৌস ও আসলাম মিয়া। শুনানি শেষে তামান্না ফেরদৌস জানান, আদালত ‘নো অর্ডার’ দেওয়ায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে।আরও পড়ুন, শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে নেওয়ার সময় আদালতপাড়ায় উত্তেজনা, পাল্টাপাল্টি শ্লোগানগত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এতে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়। এই মামলায় গত ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকেও জামিন পান তিনি। দুই মামলায় জামিন পাওয়ার পর গত ১৪ মার্চ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আনিস আলমগীর। জ্যেষ্ঠ এই সাংবাদিক বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক-শোতে অংশ নিয়ে আলোচনায় ছিলেন।