দৈনিক সংবাদ দিগন্ত

নিজের জীবন নিয়ে সন্তুষ্ট হুমায়ুন সাঈদ

নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস জীবনে এনেছে মানসিক প্রশান্তি ও ইতিবাচক পরিবর্তন। আগের মতো অস্থিরতা কিংবা অন্যদের ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মেতে থাকার প্রবণতা এখন আর অনুভব করেন না পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন সাঈদ। বরং নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে শিখেছেন তিনি। মঙ্গলবার ২৭ অক্টোবর ডেইলি জংয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, জীবনের অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক চিন্তাভাবনায় পরিবর্তনের কথা তুলে ধরেন এই অভিনেতা।পাকিস্তানের বিনোদন জগতের পরিচিত মুখ হুমায়ুন সাঈদ প্রায় তিন দশক ধরে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও সাফল্য অর্জন করেছেন তিনি। আরও পড়ুন,বলিউডে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বদলাচ্ছে দৃষ্টিভঙ্গিসাক্ষাৎকারে হুমায়ুন সাঈদ জানান, জীবনের একটা সময়ে তিনিও অন্য পেশাজীবীদের মতো কর্মক্ষেত্রে সাফল্য অর্জন এবং অন্যদের চেয়ে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত ছিলেন। তবে গত কয়েক বছরে নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলার পর তার মানসিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে। অভিনেতার ভাষ্য অনুযায়ী, এখন কোনো বিষয় নিয়ে আগের মতো অস্থিরতা কাজ করে না। অন্যদের ছাড়িয়ে যাওয়ার তাড়নাও অনেকটা কমে গেছে। বরং জীবনের বর্তমান অবস্থাকে মেনে নিয়ে সন্তুষ্ট থাকার মানসিকতা তৈরি হয়েছে তার মধ্যে। হুমায়ুন সাঈদ মনে করেন, নিয়মিত নামাজ আদায় তাকে আরও শান্ত ও সন্তুষ্টভাবে জীবনযাপন করতে সহায়তা করছে। কাজ, ক্যারিয়ার ও সাফল্যের পেছনে ছুটে চলার পাশাপাশি নিজের ভেতরের প্রশান্তি খুঁজে পাওয়াও যে গুরুত্বপূর্ণ, সেই উপলব্ধি তার জীবনে বিশেষ পরিবর্তন এনেছে। তার এই অভিজ্ঞতা ব্যক্তিজীবনে আধ্যাত্মিক চর্চা ও মানসিক প্রশান্তির গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।

নিজের জীবন নিয়ে সন্তুষ্ট হুমায়ুন সাঈদ