সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সিলেট অঞ্চলে ঝড়ো আবহাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।বার্তায় বলা হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আরো পড়ুন , গঙ্গাচড়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে প্রাণনাশের হুমকি, একাধিক নারীর অভিযোগে অভিযুক্ত প্রতিবেশীএ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এ পরিস্থিতিতে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদফতর বলছে, আকস্মিক এই ঝড়ো হাওয়ায় নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে, তাই সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।