দৈনিক সংবাদ দিগন্ত

নোয়াখালীর সড়কে ট্রাক্টরের চাপায় ব্যবসায়ী মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় ঘটে।নিহত আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) স্থানীয় চৌধুরীহাট বাজারের চা দোকানদার ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে মৌলভী বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন জাহাঙ্গীর।আরো পড়ুন , ফলাফল শিটে আগে থেকেই স্বাক্ষর অভিযোগ জামায়াত প্রার্থীরপথের মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে পাশ থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর সড়কে ট্রাক্টরের চাপায় ব্যবসায়ী মৃত্যু