দৈনিক সংবাদ দিগন্ত

সকালে খালি পেটে যেসব খাবার দিনভর রাখবে সতেজ

সারাদিন শরীরকে সতেজ ও কর্মক্ষম রাখতে সকালের খাদ্যাভ্যাসের গুরুত্ব অনেক। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর দিনের শুরুতে কী খাচ্ছেন তার ওপর নির্ভর করতে পারে শরীরের শক্তি ও পুষ্টির চাহিদা পূরণ।তবে শুধু স্বাদ নয়। সকালের খাবার নির্বাচনের ক্ষেত্রে পুষ্টিগুণকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।দিনের শুরুতে হালকা গরম পানি পান করা যেতে পারে। চাইলে এতে সামান্য মধু যোগ করা যায়। তবে মধু খাওয়াকে শরীরের বিষাক্ত পদার্থ দূর করার নিশ্চিত উপায় হিসেবে না দেখে পানীয় হিসেবে পরিমিত গ্রহণ করাই ভালো।সকালের নাশতায় রাখা যেতে পারে রাতে ভিজিয়ে রাখা কাঠবাদাম। এতে রয়েছে প্রোটিন, ম্যাগনেসিয়াম ও ভিটামিন ইসহ বিভিন্ন পুষ্টি উপাদান। পরিমাণ অনুযায়ী বাদাম নিয়মিত খাদ্যতালিকায় রাখা যেতে পারে।প্রোটিনের ভালো উৎস ডিমও হতে পারে সকালের নাশতার গুরুত্বপূর্ণ অংশ। আড়ও পড়ুন,দ্রুত নয়, নিরাপদে ওজন কমানোর কৌশলসিদ্ধ কিংবা অল্প তেলে রান্না করা ডিম দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করতে পারে।এ ছাড়া ওটস ও কলার মিশ্রণ হতে পারে পুষ্টিকর নাশতা। ওটসে রয়েছে ফাইবার আর কলা থেকে পাওয়া যায় বিভিন্ন ভিটামিন ও খনিজ। দুধ বা পানি দিয়ে ওটস রান্না করে এর সঙ্গে কলা ও সামান্য বাদাম যোগ করা যেতে পারে।সকালের খাবারে মৌসুমি তাজা ফলও রাখা ভালো। ফলে রয়েছে পানি ফাইবার ভিটামিন ও বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। নিয়মিত ফল খাওয়া সুষম খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।তবে সবার শরীরের প্রয়োজন এক নয়। ডায়াবেটিস গ্যাস্ট্রিক বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকলে খাবারের ধরন ও পরিমাণ নির্ধারণে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।অর্থাৎ দিনের শুরুটা যদি হয় সুষম ও পুষ্টিকর খাবারে তাহলে শরীরের প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি পাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও গড়ে উঠতে পারে।

সকালে খালি পেটে যেসব খাবার দিনভর রাখবে সতেজ