পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন ঘোষণা
জাতীয় সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান হলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। গত বৃহস্পতিবার, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া একটি গেজেট জারি করেন।আরও পড়ুন, জ্বালানি সংকটে সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ দোকান-শপিং মল, সিদ্ধান্ত বহালএই কমিশনের অন্যান্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আরও পড়ুন, এপ্রিলেও চাকরিজীবীদের জন্য টানা পাঁচদিনের ছুটিগেজেটে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে।