দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচন ইস্যুতে কঠোর মন্তব্য শফিকুর রহমানের

সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের পর সরকার ও নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।শুক্রবার সন্ধ্যায় তিনি অভিযোগ করেন, দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে অন্তত দুইজন রাজসাক্ষী পাওয়া গেছে।আরো পড়ুন , সংসদে দক্ষ নারী নেতৃত্ব গড়ার ঘোষণা জামায়াতেরতিনি দাবি করেন, তাদের একজন সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য এবং আরেকজন বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।শফিকুর রহমান বলেন, নির্বাচন ব্যবস্থায় স্ববিরোধী অবস্থান তৈরি হয়েছে, যা জনগণের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি করছে।তিনি আরও অভিযোগ করেন, পর্দার আড়ালে থেকে নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়েছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।এ সময় তিনি গণভোটে জনগণের রায় বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, জনগণের অধিকারের জন্য তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

নির্বাচন ইস্যুতে কঠোর মন্তব্য শফিকুর রহমানের