বাসন থানার বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি, সড়ক পরিবহন আইন, মাদক এবং জিএমপি অধ্যাদেশ সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে মোঃ পাপ্পু হাসান রাব্বি (৩০) ও মোঃ ফিরোজ শেখ (২৪)-কে গ্রেফতার করা হয়।এছাড়া সড়ক পরিবহন আইনের মামলার এজাহারভুক্ত আসামি ও ঢাকা মেট্রো-ট-১৫-৬৩৯২ নম্বর কভার্ড ভ্যানের চালক মোঃ রাজিব কবিরাজ (৩০)-কে গ্রেফতার করা হয়েছে।আরও পড়ুন, নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরাঅভিযানের সময় দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ সামারি ট্রায়াল মামলার আসামি মোঃ জাকির হোসেন (২৮)-কেও আটক করা হয়।অপরদিকে জিএমপি অধ্যাদেশে দায়েরকৃত মামলায় মাজাহারুল ইসলাম (৩২), মোঃ কামরুল হোসেন (২৮), মোঃ মনির হোসেন (২৫), মোঃ আক্কাস (৩৫) এবং মোঃ আকাশ (২৮)-কে গ্রেফতার করা হয়েছে।বাসন থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।