দৈনিক সংবাদ দিগন্ত

অন্যরকম অভিজ্ঞতায় দিশা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি এবার পা রাখছেন হলিউডে। প্রথম আন্তর্জাতিক সিনেমাতেই তিনি কাজ করছেন অস্কারজয়ী অভিনেতা কেভিন স্পেসির সঙ্গে। ‘হলিগার্ডস সাগা: দ্য পোর্টাল অব ফোর্স’ ছবির মাধ্যমে শুরু হচ্ছে তার হলিউড যাত্রা।সম্প্রতি এক সাক্ষাৎকারে দিশা জানান, কেভিন স্পেসির সঙ্গে কাজ করা তার জন্য ছিল দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা। তার ভাষায়, স্পেসি শুধু একজন দক্ষ অভিনেতাই নন, সহশিল্পীদের অভিনয়কে আরও গভীর করতে প্রতিদিন দৃশ্য বিশ্লেষণ করতেন এবং চরিত্রকে নিজের মতো করে গড়ে তোলার স্বাধীনতা দিতেন।দিশা বলেন, সংলাপ মুখস্থ করার বাইরে গিয়ে ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা থেকে অভিনয়ের আবেগ খুঁজে বের করতে উৎসাহ দিতেন স্পেসি। আরও  পড়ুন, ভবিষ্যতে আর কাজ নয় : শ্রাবন্তীএমন কর্মপরিবেশ আগে কখনও পাননি বলেও উল্লেখ করেন তিনি।হলিউডে কাজের সুযোগ পাওয়া নিয়েও প্রচলিত ধারণার বাইরে কথা বলেছেন এই অভিনেত্রী। তার মতে, শুধু অভিনয় দক্ষতা নয়, প্রয়োজন সঠিক প্রতিনিধিত্ব, নিয়মিত অডিশন, যোগাযোগ, ভিসা প্রক্রিয়া এবং কিছুটা ভাগ্যেরও।হলিউডে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের উদ্দেশ্যে দিশার পরামর্শ, বিদেশে গিয়ে কিছুদিন অবস্থান করে নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং নিয়মিত অডিশনে অংশ নিতে হবে।সবশেষে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে দেখা যাওয়া দিশা পাটানি বর্তমানে হলিউড প্রজেক্টের পাশাপাশি বলিউডের নতুন ছবি ‘আওয়ারাপান-২’-এর কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

অন্যরকম অভিজ্ঞতায় দিশা