দৈনিক সংবাদ দিগন্ত

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।শনিবার (১৩ জুন) বিকেলে কাকরাইল মোড় থেকে সংগঠনটির নেতাকর্মীরা এ মিছিল বের করেন। মিছিলটি পল্টন ও কাকরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে শেষ হয়।কর্মসূচিতে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।আরও  পড়ুন , বাজেট ও দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনায় নাহিদ ইসলাম  সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতাও কামনা করা হয়।মিছিলে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল