নতুন চমক নিয়ে আঁচল
নতুন চমক নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের আলোচিত গায়ক সৈয়দ অমি ও চিত্রনায়িকা আঁখি আঁচল।তাদের নতুন গান ‘আতা গাছে তোতা পাখি’ আজ মুক্তি পাচ্ছে অমির নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি গেয়েছেন সৈয়দ অমি এবং মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছেন আঁখি আঁচল।বাস্তব জীবনে এই দুই তারকা দম্পতি। এর আগে একসঙ্গে বেশ কয়েকটি আলোচিত গান উপহার দিয়েছেন তারা। নতুন এই গানের কথা ও সুর করেছেন অমি নিজেই। সংগীতায়োজন করেছেন ভারতের কেডি।আরও পড়ুন, নতুন চমক চামেলি’তে বাঁধনগানটির মিউজিক ভিডিও শুট হয়েছে লন্ডনের বিভিন্ন মনোরম লোকেশনে। ভিডিওটি পরিচালনাও করেছেন সৈয়দ অমি।অমি জানিয়েছেন, এটি একটি রোমান্টিক ও মজার গান এবং ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ বেড়েছে।অন্যদিকে আঁখি আঁচল বলেন, গান, লোকেশন এবং পারফরম্যান্স—সবকিছুতেই নতুনত্ব রাখার চেষ্টা করা হয়েছে।এখন দেখার বিষয়, মুক্তির পর ‘আতা গাছে তোতা পাখি’ শ্রোতা-দর্শকদের কতটা সাড়া পায়।