ক্যারিবিয়ান দলে বড় চমক! ফিরলেন হেটমায়ার ও আলজারি জোসেফ
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সবচেয়ে বড় চমক—প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন বিধ্বংসী ব্যাটার শিমরন হেটমায়ার। একই সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন পেসার আলজারি জোসেফ এবং দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিও।আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই হেটমায়ারকে ফেরানো হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। যদিও সবশেষ এক বছরের বেশি সময় ধরে ওয়ানডে দলের বাইরে ছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন শেষ ওয়ানডে ম্যাচ।চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিংয়ে আলো ছড়ান হেটমায়ার। ১৮৬-এর আরো পড়ুুন , বিশ্বকাপ মিশন শুরু’ ৪১ বছর বয়সে নতুন ইতিহাসের পথে রোনালদোবেশি স্ট্রাইক রেটে ২৪৮ রান করে নির্বাচকদের নজর কাড়েন তিনি। তবে এবারের আইপিএলে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবুও ভবিষ্যৎ পরিকল্পনায় আস্থা রেখেই তাকে ফেরানো হয়েছে ওয়ানডে স্কোয়াডে।তবে সুখবরের মাঝেও রয়েছে কিছুটা অপেক্ষা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারবেন না হেটমায়ার। আগামী ৮ জুন শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।অন্যদিকে, পিঠের ইনজুরি কাটিয়ে প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন গতিময় পেসার আলজারি জোসেফ। ফিরেছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিও। তবে আগের সিরিজ থেকে বাদ পড়েছেন আলিক আথানেজ, ইয়োহান লেইন, খ্যারি পিয়ের ও রোমারিও শেফার্ড।সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে খুব একটা ভালো অবস্থায় নেই ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হার দেখেছে ক্যারিবিয়ানরা। তবে ঘরের মাঠে টানা চারটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা।৩ জুন শুরু হবে ওয়ানডে সিরিজ। সব ম্যাচই অনুষ্ঠিত হবে স্যাবাইনা পার্কে। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ।