পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ
অসদাচরণ ও তদন্তের মুখে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ-ডেরেমা।হোয়াইট হাউস সোমবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। তরুণী নারী কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে অভিযোগসহ একাধিক বিতর্কের মধ্যে তিনি পদত্যাগ করেন।হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং জানান, লরি শ্যাভেজ-ডেরেমা প্রশাসন ছেড়ে বেসরকারি খাতে যোগ দিচ্ছেন। তিনি শ্রমিক অধিকার ও শ্রম আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন।আরো পড়ুন , ইসলামাবাদে ‘আজই’ ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির দাবি ট্রাম্পেরপদত্যাগের পর দেওয়া বিবৃতিতে শ্যাভেজ-ডেরেমা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মার্কিন শ্রমিকদের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।এ ঘটনায় ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে নেতৃত্ব পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।এর আগে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনে আরও দুই মন্ত্রিসভার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি।