রাষ্ট্রীয় শোকের মধ্যে খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়া
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ এএমএফ উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়। বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রখ্যাত আলেম আব্দুল বাতেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।আরো পড়ুন ,ডিমলায় আনসার ক্যাম্পে লুটপাট ও সংঘর্ষে সাংবাদিক সহ আহত ১০ একই দিন সন্ধ্যায় মাইজখার ইউনিয়ন বিএনপি কার্যালয় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে তার ত্যাগ ও দেশের মানুষের প্রতি অকৃতিম ভালবাসার কথা তুলে ধরে বক্তব্য দেন - বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ভূইয়া, যুবদল নেতা আলী আশরাফ, প্রভাষক ফারুক আল মামুন, খোরশেদ আলম, সোলাইমান মাজহারী, আব্দুর রশিদ, মফিজুল ইসলাম, আব্দুল হালিম, মাহফুজুর রহমান প্রমুখ। আমরা বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের নির্দেশে গতকাল মঙ্গলবার থেকে আমরা বিভিন্ন মসজিদে নামাজের পর আমাদের নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ যাতে তাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দেন।