রাতের মেট্রো সেবায় বড় পরিবর্তন, শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়
ঢাকার মেট্রো রেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর। আগামী মাস থেকে রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল। নতুন পরিকল্পনা অনুযায়ী, মেট্রো রেলের শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়।ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, ট্রেন চলাচলের সময় ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বাড়ানো হবে। একই সঙ্গে শেষ ট্রেনের মধ্যবর্তী বিরতিও কমিয়ে আনা হবে। বর্তমানে শেষ ট্রেনগুলোর মধ্যে প্রায় ২০ মিনিট বিরতি থাকলেও তা কমে ৭ থেকে ৮ মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।রাতে ট্রেন চলাচলের সময় বাড়াতে নতুন অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে।আরও পড়ুন, মতিঝিল বিভাগে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে ৭১ জন গ্রেফতার তাদের প্রশিক্ষণ চলবে ২৬ আগস্ট পর্যন্ত। প্রশিক্ষণ শেষে নতুন অপারেটরদের দিয়ে ট্রেন পরিচালনা শুরু হবে।এদিকে সময় বাড়ানোর ফলে রক্ষণাবেক্ষণ ও কারিগরি প্রস্তুতির কাজ কীভাবে পরিচালিত হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে। গত ৭ জুন থেকে মেট্রো রেলের রাতের সেবা ২০ মিনিট বাড়ানো হয়েছিল। এরপর যাত্রীসংখ্যা প্রায় ১০ হাজার বৃদ্ধি পেলেও ভিড় কমেনি।পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অফিস শেষে যাত্রীদের চাপ সামাল দিতে রাতের মেট্রো সেবা বাড়ানো সময়োপযোগী সিদ্ধান্ত হতে পারে। তবে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।