আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে দেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ চেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।আরও পড়ুন,প্যারিসে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সশস্ত্র বাহিনী দিবস রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। তাঁর মুখপাত্রের দাবি, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে তাঁকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। এ কারণে বিজয় দিবসে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।আরও পড়ুন,স্বর্ণদ্বীপে সামরিক সক্ষমতা প্রদর্শনে তিন বাহিনী তবে গত রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান ওই মন্ত্রী। শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও রাষ্ট্রীয় বিমান চাওয়ার বিষয়টি তাঁর মুখপাত্রের বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করেছে রয়টার্স। তবে দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো সম্মতি বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।