দৈনিক সংবাদ দিগন্ত

শেখ হাসিনাকে ফেরানোর আবেদন খতিয়ে দেখছে ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।আরও পড়ুন, অবরোধ ভেঙে হরমুজ পেরোল ইরানি তেলবাহী ট্যাঙ্কারপরে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, সংশ্লিষ্ট অনুরোধ নিয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রয়েছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সব ধরনের ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে।আরও পড়ুন, খেদমত করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত হজ ক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রীতিনি আরও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে দুই দেশের মধ্যে শিগগিরই আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টি এখনো সংলাপ ও কূটনৈতিক আলোচনার পর্যায়ে রয়েছে।

শেখ হাসিনাকে ফেরানোর আবেদন খতিয়ে দেখছে ভারত