সরকার গঠনের পর তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠক করেছে বিএনপি। শনিবার রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বৈঠকে প্রথমবারের মতো অংশ নেন স্থায়ী কমিটির নতুন চার সদস্য—ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাঈল জবিউল্লাহ। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে মির্জা আব্বাস বৈঠকে যোগ দেওয়ায় তার সুস্থতা নিয়েও শুভকামনা জানানো হয়।বৈঠকে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, ডেঙ্গু ও জ্বালানি পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।আরও পড়ুন, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে ১৮ সেদলের বিভিন্ন কমিটিতে শূন্য হওয়া পদগুলো পূরণে নিচের সারির নেতাদের পদোন্নতি দেওয়ার বিষয়ে নীতিগত আলোচনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী শূন্য পদে সংশ্লিষ্ট নেতাদের পদোন্নতির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের আগে মনোনয়ন ফরম বিতরণের সিদ্ধান্ত হয়েছে। পরে আগ্রহী প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করে মনোনয়ন বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কর্মসূচি নেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।